শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শাহরুখ খানের বিরুদ্ধে ‘বেতাল’ চুরির অভিযোগ, মামলার শুনানি ভারতের হাইকোর্টে

বিনোদন ডেস্ক : [২] সপ্তাহখানেক আগে শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেনমেন্ট এর ব্যানারে ওয়েব সিরিজ ‘বেতাল’ এর ট্রেলার মুক্তি পেয়েছিল। ট্রেলার মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই ওয়েব সিরিজ অনেক প্রশংসা কুড়িয়েছে। কিন্তু ট্রেলার মুক্তি পাওয়ার পর প্রশংসা পাওয়া এই ওয়েব সিরিজ এবার বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। এমনকি চুরির অভিযোগ ও মামলা পর্যন্ত চলে গেছে। বাংলা হান্ট

[৩] শাহরুখ খানের ওয়েব সিরিজ নিয়ে দুজন লেখক দাবি করেছে যে, এই কাহিনী তাদের। আর তারা আগেই এই কাহিনী রাইটার্স অ্যাসোসিয়েশানে রেজিস্টার করেছে। আর এই কারণে দুই লেখক শাহরুখ খানের এই ওয়েব সিরিজের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছে।

[৪] মারাঠি লেখক সমীর বোডেকর আর মহেশ গোসাবী জানান যে, এই কাহিনী তাদের সিনেমা বেতাল থেকে চুরি করা হয়েছে। আর তারা এটা নিয়ে রাইটার্স অ্যাসোসিয়েশানে অভিযোগ দায়ের করেছে। তারা নিজেদের কাহিনী বেতালের স্ক্রিপ্ট প্রায় এক বছর আগে রেজিস্টার করেছে। আর জুলাই ২০১৯ থেকে তাদের সিনেমার শুটিং শুরু হয়েছে।

[৫] ওই লেখকদের অনুযায়ী, তার নিজেদের সিনেমার কাহিনী নিয়ে অনেক প্রডিউসারের কাছে গেছিল, আর রেড চিলিজ এর সাথে তাদের কোন চুক্তি তো দূরের কথা, কোন কথাই হয়নি।

[৬] সমীর আর মহেশ দাবি করেন যে, রেড চিলিজ শুধু তাদের কাহিনীই চুরি করেনি, সিনেমার অনেক দৃশ্যও চুরি করেছে। এই মামলা নিয়ে এবার হাইকোর্টে শুনানি চলছে। যদিও আদালত এখনো পর্যন্ত এই ওয়েব সিরিজে স্টে অর্ডার লাগু করেনি।

[৭] অবশ্য শাহরুখ খানের ব্যানারে তৈরি হওয়া ‘বেতাল” আজ রোববার থেকে নেটফ্লিক্সে শুরু হতে চলেছে। এই সিরিজে বিনীত কুমার সিং মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও অহনা কুমরা এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

  • সর্বশেষ