শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তামিমের লাইভ আড্ডার সময় পরিবর্তন, বৃহস্পতিবার উইলিয়ামসনকে নিয়ে আসবেন বিকাল ৩টায়

আক্তারুজ্জামান : [২] তামিম ইকবাল খানের নতুন রূপে বিমোহিত সবাই। ঝানু ক্রিকেটারের আড়ালে তিনি একজন পাক্কা উপস্থাপক সেটাও বুঝিয়ে দিলেন এই লকডাউনের সময়টাতে। তার জনপ্রিয় হয়ে ওঠা ফেসবুকের লাইভ আড্ডা বেশ জমে উঠেছে। দেশের গণ্ডি পেরিয়ে তামিমের শোতে একে একে আসতে করেছেন বিদেশি তারকারাও।

[৩] আগামীকাল বৃহস্পতিবার পঞ্চম বিদেশি হিসেবে তামিমের শোতে উপস্থিত হবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। এর আগে তামিমের প্রতিটা শো রাত সাড়ে ১০টায় শুরু হতো। তবে কালকের শোতে সময়ের পরিবর্তন এসেছে। বিকাল ৩টায় উইলিয়ামসনকে হাজির করবেন শোয়ে।

[৪] গতকাল রাতে দেশের তিন সাবেক ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলটের সঙ্গে অতিথি হিসেবে হাজির করেছিলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরামকে।

[৫] গত ২ মার্চ মুশফিককে নিয়ে লাইভ সেশন শুরু করেন তামিম। মুশফিক এবং মাহমু্দউল্লাহকে নিয়ে আড্ডা দেন ইন্সটাগ্রামে। পরে মাশরাফি যোগ দেয়ার দিন ফেসবুক লাইভে আসেন। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি খান সাহেবকে।

[৬] বিদেশি তারকা হিসেবে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলিকে এনেছিলেন তামিম।

  • সর্বশেষ