শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাইপর্ব

যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ জিতেছে ২১ রানে। সুপ্তার ৩৯ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ করে ১৫৯ রান। জবাবে ১৩৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন নাহিদা। সমসংখ্যক রান দিয়ে ৩ উইকেট পান রিতু মনি।

বড় রান তাড়ায় ভালো শুরু পেয়েছিল যুক্তরাষ্ট্র। সপ্তম ওভারে ৪২ রানে তাদের ওপেনিং জুটি ভাঙেন রাবেয়া খান। দিশা দিঙ্গারাকে ফেরান ২৩ রানে। আরেক ওপেনার চেতনা প্রজ্ঞায়ালা ৩১ বলে ৩৬ রান করে ম্যাচে রেখেছিলেন যুক্তরাষ্ট্রকে। তাকে আউট করেছেন রিতু মনি।

তার আগে নাহিদা মিডল অর্ডারে হানা দেন। শেষ দিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও বাংলাদেশের পুঁজির কাছে যেতে পারেনি যুক্তরাষ্ট্র।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারে। দলের ২৬ রানে ফিরে যান দিলারা আক্তার। তবে তিনে নেমে ভরসা জোগান সুপ্তা। দলকে টানতে থাকেন তিনি। অভিষিক্ত জুহেইরিয়া ফেরদৌস ১৭ করে ফিরে যাওয়ার পর অধিনায়ক জ্যোতি আউট হন কেবল ২ রান করে। পরে সোবহানা মোশতারিকে সঙ্গে নিয়ে ইনিংস টানেন সুপ্তা। ২৯ বলে ৩২ করে থামেন মোশতারি।

৮ চার ও ১ ছক্কায় ১৯তম ওভারে আউট হন সুপ্তা। ততক্ষণে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ দেড়শর কাছে চলে যায়। এই জয়ে বাছাইপর্বে বাংলাদেশ প্রত্যাশিত সূচনা করল। 'এ' গ্রুপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। চলতি বছর যুক্তরাজ্যে হতে যাওয়া বিশ্বকাপ নিশ্চিত করতে বাছাইপর্বের বাধা পেরুতে হবে বাংলাদেশের মেয়েদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়