শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন কাপড় ছাড়াও ঈদ হবে করোনা হলে কারো ঈদ হবে না : ডিসি মো: জসিম উদ্দিন

মনজুর এ অনিক : [২] নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন,নতুন কাপড় ছাড়াও ঈদ হবে। কিন্তু পরিবারের একজনের করোনা হলে কারোও ঈদ হবে না। তাই সবাইকে ভীড় এড়িয়ে চলার পরামর্শ দিয়ে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছেন। ১৯ মে মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত একাউন্ট থেকে পোস্টা করে এমন অনুরোধ জানান তিনি।

[৩] তিনি উল্লেখ করেন,নতুন কাপড় ছাড়াও ঈদ হবে। কিন্তু পরিবারের একজনের করোনা হলে কারও ঈদ হবে না। তাই ভীড় নয় নীড়ে থাকুন। এর আগেও একাধিক অনুষ্ঠানে নারায়ণগঞ্জবাসীকে নিরপদে থাকার অনুরোধ জানিয়ে এসেছেন জেলা প্রশাসক। নিজেদের নিরাপত্তার জন্য মার্কেটে না আসার জন্য বার বার তাগিদ দিয়ে এসেছেন তিনি। বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে মার্কেটে না আসার অনুরোধ করেন তিনি। ৬ মে নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে (৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল) পিসিআর ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, থেকে বাজার খোলা হবে। আমরা কঠোর অবস্থানে থাকবো।এই জায়গায় আপনাদের সহযোগীতা চাই। ব্যবসা তাঁরা করবে কিন্তু আমরা যেন নারায়ণগঞ্জকে আর দুর্যোগের মধ্যে ফেলে না দেই। কোনো মানুষ ঈদের সময় একজনের বাড়ি আরেকজন যাবেন না। কোন বাচ্চা যেন বাজারে না যায়। অতি উৎসাহে বাচ্চাকে নিয়ে বাজারে যাওয়ার চেষ্টা করবেন না। সব দোকান মালিকদের অনুরোধ থাকবে আপনাদের দোকানের সামনে জীবানুনাশক টানেল তৈরী করে দেন। হাত ধোয়ার ব্যবস্থা করে দেন। নয়তো কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়