শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাস্তাাঘাটে জীবাণুনাশক ছিটানো স্বাস্থ্যের জন্যে ‘ক্ষতিকর’ হতে পারে: ডাব্লিউএইচও

শাহীন খন্দকার: [২] এটি করোনাভাইরাস নির্মূল করবে না, বরং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। করোনা মোকাবেলার অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও উন্মুক্ত স্থান জীবাণুমুক্তকরণ বিষয়ক এক তথ্য নির্দেশিকায় ডাব্লিউএইচও বলছে, জীবাণুনাশক ছিটানো সম্ভবত খুব একটা কার্যকর নয়। রাস্তা কিংবা বাজারের মতো বাইরের স্থানগুলোতে ছিটানো জীবাণুনাশকে কোভিড -১৯ কিংবা অন্য কোন জীবাণু মরে না। কারণ নোংরা ও ময়লা আবর্জনায় জীবাণুনাশক নিস্ক্রিয় হয়ে পড়ে।

[৩] ডাব্লিউএইচও আরো বলছে, রাস্তা কিংবা খোলা স্থানগুলো কোভিড ১৯ এর সংক্রমণের আধার নয়। বরং এসব স্থানে জীবাণুনাশক ছিটালে তা স্বাস্থ্যের জন্যে ঝুঁকি তৈরি করবে। এছাড়া কোন অবস্থাতেই ব্যক্তির শরীরে সরাসরি জীবাণুনাশক ছিটানো সুপারিশ করা হয়নি বলে উল্লেখ করেছে ডাব্লিউএইচও।

[৪] এবিষয়ে বলা হয়েছে, এটি বরং ব্যক্তির শারিরীক ও মানসিক স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর এবং আক্রান্ত ব্যক্তির মাধ্যমে করোনা ছড়ানোর আশংকাকে মোটেও কমায় না। এছাড়া ঘরের ভেতর জীবাণুনাশক ছিটানোকেও নিরুৎসাহিত করা হয়েছে, বরং কাপড় বা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে জীবাণু ধ্বংসের কথা বলা হয়েছে ডাব্লিউএইচও’র তথ্য নির্দেশিকায়। তথ্য চ্যানেল আই ।

  • সর্বশেষ