শিরোনাম
◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালি ভ্রমণের ওপর বিধিনিষেধ ৩ জুন থেকে প্রত্যাহার

শাহনাজ বেগম : [২] ইতালিতে ভ্রমনের উপর বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়ার একটি আদেশে প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে স্বাক্ষর করেছেন বলে শনিবার জানা গেছে। এতে লকডাউন শিথিল করায় অর্থনীতি সচলের পরশাপাশি দেশটির নাগরিকদের বিদেশ যেতে বা বিদেশি নাগকরিকদের ইতালি ভ্রমণ করতে পারবে। বিবিসি

[৩] একই দিন থেকে অঞ্চলগুলোর মধ্যেও ভ্রমণের অনুমতি পাবে যা এখন পর্যন্ত কঠোরভাবে লকডাউনের আওতায় রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে লকডাউনের কারণে সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছিলো দেশটিতে।

[৪] দুই মাসেরও বেশি সময় লকডাউনের পর অর্থনীতি পুনরায় সচল করে দেয়ায় দেশটির প্রচেষ্টার একটি বড় পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয়েছে। কারণ ইতালিতে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর হার রয়েছে তবে সা¤প্রতিক দিনগুলিতে এর সংক্রমণের হার যথেষ্ঠ হ্রাস পেয়েছে।

[৫] গত ৪ মে থেকে ইতালিতে লকডাউন শিথিল করে কিছু কারখানা এবং পার্ক খোলার অনুমতি দেয়া হয়। আর দেশটির প্রধানমন্ত্রীর সই করা সা¤প্রতিক এ আদেশে ১৮ মে থেকে কিছু দোকানা এবং রেস্তোরাঁ খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে সেখানে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এদিকে ফেস মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ক্যাথলিক চার্চগুলোও ওইদিন প্রার্থনার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে। ইউরো নিউজ

[৬] ইতালিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ হাজার ৬১০ জন যা বিশে^ মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ