শিরোনাম
◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষিপণ্য বিবেচনায় পরিবহন সুবিধা এবং অনলাইনে বেচাকেনায় আম সরবরাহে সংকট কমবে

মাহমুদুল আলম : [২] সরকারি হিসাব মেনে রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে শুক্রবার (১৫ মে)। এদিকে চাঁপাইনবাবগঞ্জে আগামী ৫ জুনের দিকে আম পাড়া শুরু হবে। সে হিসেবে প্রস্তুতি নিচ্ছেন আম চাষিরা।

[৩] তবে চলমান করোনা মহামারির মধ্যে আম পাড়া এবং বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় আছেন আম চাষিরা। এই সময়ে করোনার কারণে যেমন আম পাড়ার জন্য শ্রমিক সংকট রয়েছে। একইভাবে লকডাউনের কারণে বিভিন্ন স্থানে আম সরবরাহে সমস্যা হবে বলে চিন্তায় আছেন আম চাষিরা।

[৪] এমন প্রেক্ষাপটে রাজশাহী জেলা প্রশাসন থেকে সব জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে যে, চলমান লকডাউনে কৃষি পণ্য সরবরাহের ক্ষেত্রে যেমন পরিবহন চলাচলে শৈথিল্য দেখানো হয়। আমকে কৃষিপণ্য বিবেচনায় যেন একই সুবিধা দেয়া হয়।

[৫] তাছাড়া অনলাইনে আম বেচাকেনা করার মাধ্যমেও সরবরাহের সংকট কমানো যেতে পারে বলে মনে করিয়ে দিয়েছে প্রশাসন।

[৬] এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন থেকে আম চাষিদের আশ্বাস দিয়ে বলা হয়েছে যে, সম্প্রতি ধান সংগ্রহের সময় অন্য জেলা থেকে শ্রমিকের যোগান দেয়া হয়েছিল, আমের ক্ষেত্রেও তাই করা হবে। পাঁচটার সংবাদ, একাত্তর টিভি। মেইল পাঠানো হলো সন্ধ্যা ০৬.৩৩ মিনিটে।

  • সর্বশেষ