শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে তেলের লরি বিস্ফোরণ, নিহত ২

মহসীন কবির : [২] সিলেটের দক্ষিণ সুরমায় পদ্মা ওয়েল কোম্পানির একটি তেলের ট্র্যাঙ্কলরি বিস্ফোরণে গাড়িচালক ও একজন ওয়ার্কশপ মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির এক হেলপার। সময় টিভি

[৩] বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকায় একটি ওয়ার্কশপে তেলের গাড়ি (ট্র্যাঙ্কলরি) মেরামত করার সময় আগুন লেগে এ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।

[৪] সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ি ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিলে গাড়ির ভেতরে ঢুকে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। নিহত ২ জনের মধ্যে একজন দোকানের মালিক মনির এবং আরেকজন দোকানের কর্মচারী কমল। অপর গুরুতর আহত ব্যক্তিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ