শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে নিজেদের অজ্ঞতার কারণ দেখিয়ে আইনজীবীদের কোর্ট বর্জনের ঘোষণা

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে এই কোর্টের মাধ্যমে ২ জন জামিন পেয়েছেন। এদিকে রাজশাহীর আইনজীবীরা ভার্চ্যুয়াল কোর্ট বর্জনের ঘোষণা দিয়েছেন। নিজেদের প্রযুক্তিগত ও অবকাঠামোগত অসুবিধার কারণে আইনজীবীরা এই কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

[৩] গত ১০ মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার—২১১ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে আদালতে শারীরিক উপস্থিতি রোধ ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ১১ মে রাজশাহী মহানগরের বিভিন্ন থানার মামলা সমূহ পরিচালনার লক্ষ্যে রাজশাহী সিএমএম আদালতে ৪টি ভার্চুয়াল কোর্ট স্থাপন এবং এ আদালতের কার্যক্রম পরিচালনার জন্য যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়।

[৪] রাজশাহী বার সমিতির সূত্রে জানা গেছে, রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভা কক্ষে  এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত আইনজীবীদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে ভার্চুয়াল কোর্টে অংশগ্রহন না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর কারণ হিসেবে আইনজীবীদের প্রযুক্তি ও অবকাঠামোগত সমস্যা ও ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার বিষয়ে জ্ঞান না থাকার বিষয় উল্লেখ করা হয়েছে। রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

[৫] ভার্চুয়াল কোর্ট বর্জনের ব্যাপারে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, ‘রাজশাহীতে ভার্চুয়াল কোর্ট আছে। আমরা আইনজীবি সমিতি এই বিদ্যমান পরিস্থিতিতে সেখানে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই পদ্ধতি সম্পর্কে আমাদের জ্ঞান নেই। এখানে স্ক্যানার মেশিন নেই। এটি হুট করেই করা হয়েছে। আমরা আইনের বিপক্ষে নই। আমরা ভার্চুয়াল কোর্টের বিপক্ষেও না, কিন্তু এই মূহুর্তে এটি করতে পারছি না। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়