শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় দুটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দিল পুলিশ

সুজন কৈরী : [২] রাজধানীর বঙ্গবাজার সুপার মার্কেট ও ধানমন্ডিতে দুটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

[৩] ডিএমপির রমনা বিভাগের এডিসি (ডিসি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) এইচ এম আজিমুল হক বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বেঁধে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর কিছু নির্দিষ্ট শর্ত মেনে সীমিত আকারে দোকান ও মার্কেট খোলার কথা বলা হয়েছিল। এ সংক্রান্ত একটি চিঠি মার্কেট কর্তৃপক্ষকে অন্তত চারদিন আগে পৌঁছানো হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে গিয়ে মার্কেটে গিয়ে স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি ধরা পড়ে। যারা মানেননি তাদের দোকান বা মার্কেট বন্ধ করা হচ্ছে। আগামীতেও এটা অব্যাহত থাকবে।

[৪] এর আগে একইদিন সকালে একই কারণে ধানমন্ডিতে ফ্যাশন ব্রান্ড অরণ্য ও ভিআইভিই নামে দুইটি আউটলেট বন্ধ করে দিয়েছে পুলিশ।

[৫] ডিএমপির ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহিল কাফি বলেন, টানেল বা স্প্রে ফটক তৈরি না করা শপিং মলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া তাদের হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ও জীবাণু মুক্তকরণ ব্যবস্থাও যথেষ্ট মনে হয়নি। সরকারি নির্দেশনা অনুসারে দোকান কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে দোকান খোলার অনুমতি দেয়া হবে।

  • সর্বশেষ