শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১২:১০ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ১২:১০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন বিনোদনজগতেও দ্রুত বাড়ছে। ছবি তৈরি থেকে শুরু করে ভিডিও পরিবর্তন—প্রযুক্তির সাহায্যে তৈরি হচ্ছে নানা ধরনের কনটেন্ট। এমন এক ঘটনার মুখোমুখী হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অনুমতি ছাড়া তার নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগ তুলেছেন তিনি। 

লস অ্যাঞ্জেলেসের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অভিনেত্রী। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৭০০০ কোটি রূপি পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলেও জানিয়েছে উর্বশীর টিম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী ও তার টিমের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসভিত্তিক ওই এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।

উর্বশীর টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনো ধরনের অনুমতি ছাড়া ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এসব কনটেন্ট ব্যবহার করে ব্যবসা করা হয়েছে বলেও অভিযোগ তাদের। এমনকি ওই প্রতিষ্ঠানের ব্যবসায়িক মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে বলেও দাবি করেছে উর্বশীর টিম।

advertisement

এ ঘটনায় বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষতিপূরণের পরিমাণ ৭০০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে ওই প্রতিষ্ঠানের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছে উর্বশীর টিম। একই সঙ্গে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন একটি প্রশ্নও সামনে এসেছে। কোনো তারকার নাম, ছবি বা পুরোনো ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন কনটেন্ট তৈরি করা হলে তার অধিকার কার—প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে এই প্রশ্নও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

উর্বশীকে সর্বশেষ ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সূত্র: আনন্দবাজার অনলাইন

  • সর্বশেষ