শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১২:১৭ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ১২:১৭ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালোভাবেই কাটিয়েছিল। তবে এরপরই হঠাৎ দেখা দেয় ছন্দপতন। এশিয়া কাপে হতাশার পর এশিয়ান গেমসে তো রীতিমত ভরাডুবি হয় বাংলাদেশ নারীদের। এবার সেই হারের চক্র থেকেই বের হতে চায় টাইগ্রেসরা। তবে সেটি হবে ওয়ানডে সিরিজে। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

এশিয়ান গেমসে ভরাডুবির পর নানা সমালোচনার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। তবে বিসিবির সঙ্গে বৈঠকের পর জ্যোতিকেই রাখা হয় দলপতি। ফলে, এই সিরিজেও বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে জ্যোতির নেতৃত্বেই।

এদিকে, অস্ট্রেলিয়া সিইজে প্রায় ২০ মাস পর জাতীয় দলে জায়গা পেয়েছেন মুর্শিদা খাতুন। সর্বশেষ ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজে খেলেছিলেন তিনি।

আগামী ৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ আয়োজিত হবে ৯ অক্টোবর। এরপর বাকি দুই ম্যাচ আয়োজিত হবে ১১ ও ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রিসবেনে।

১৫ সসদস্যের বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শোরনা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মাঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

  • সর্বশেষ