শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা দিবস!! স্নেহ কেন নিম্নগামী কেবল, ঊর্ধ্ব ও নিম্নগামী দুটো একসাথে হতে বাধা কোথায় ?

রাশেদা রওনক খান : এবারের মা দিবসের শুভেচ্ছা সকল স্বাস্থ্যকর্মী (ডাক্তার, নার্স, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী) মায়েদের জন্য, যাদের অনেকেই ছোট ছোট শিশুদের মৃত্যু ঝুঁকিতে রেখে প্রতিদিন হাসপাতালে গিয়ে কাজ করছেন, সন্তানদের মাতৃস্নেহ হতে প্রতিটা দিন বঞ্চিত করছেন, অবুঝ সন্তানদের থেকে আলাদা থাকছেন।

এবারের মা দিবসের আমি শুভেচ্ছা, সেই সকল বাঙালি মায়েদের যারা জন্মের পর হতে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতে ভালোবাসেন, সকল ভালোবাসা আর মমত্ব দিয়ে যেকোনো বিপদ আপদ থেকে সন্তানদের নিজের জীবন দিয়ে রক্ষা করেন, কিন্তু করোনার ভয়ে সন্তানেরা বনে জঙ্গলে ফেলে আসে। আমি নিশ্চিত এই ধরণের নিগৃহীত হবার ঘটনা আরো ঘটছে, সব হয়তো পত্রিকায় আসছে না বলে আমরা জানতেও পারছিনা।

এবারের মা দিবসের শুভেচ্ছা বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য, কেননা আমাদের সহজ সরল বোকা মায়েরা সন্তান লালন পালন করে, সন্তান বড় হবার পর মা'কে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে!

এবারের মা দিবসে শুভেচ্ছা দিতে চাই সেইসব মায়েদের যারা জানেনা ফেসবুক কি, দুনিয়া কি, স্বামী সন্তানের লালন পালনই যার একমাত্র দুনিয়া। যে জীবনে নেই কোনো ধন্যবাদ, নেই কোনো কিছু পাওয়ার দৃশ্য, কেবল আছে প্রতি মুহূর্তে না পাওয়ার বঞ্চনা। তবুও এই বঞ্চনার মাঝে একমাত্র পাওয়া তাঁর সন্তান!

এবারের মা দিবসে আমি শুভেচ্ছা জানাই সেইসব লড়াকু মায়েদের যারা সন্তানের মুখে একটু খাবার গুঁজে দেবার আশায় রাস্তায় রাস্তায় মরিয়া হয়ে ঘুরছেন একটু ত্রাণের আশায় মনে এইটুকু আশা নিয়ে যে, এই বুঝি কেউ তাঁকে তাঁর সন্তানের জন্য একটু খাবার দেবে।

এবারের মা দিবসে শুভেচ্ছা আমার মা সহ জগতের সকল মায়েদের জন্য, যাদের কারণে আজ আমরা বেঁচে আছি, নিশ্বাস নেই প্রাণ ভরে। যাদের মা বেঁচে নেই, তারা মাত্রই জানেন মা আসলে কি। বেঁচে থাকতে হয়তো আমরা সেই মূল্য অনুধাবন করতে পারিনা|

আচ্ছা, মায়ের কাছে আমরা তাদের বাঁচার শ্বাস-প্রশ্বাস হলেও আমাদের কাছে মা কেন তেমন ভাবে শ্বাস-প্রশ্বাসের মতো নয়? স্নেহ কেন নিম্নগামী কেবল, ঊর্ধ্ব ও নিম্ন গামী দুটো একসাথে হতে দোষ কোথায়? কেন মানুষ আমরা এতো স্বার্থপর? এই প্রশ্নের উত্তর কি আমাদের কারও কাছে আছে?

ফেসবুক থেকে

  • সর্বশেষ