শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষার মুখোমুখি হয়ে রিয়াল মাদ্রিদ আগামী ১১ মে অনুশীলনে নামছে

স্পোর্টস ডেস্ক : [২] অবশেষে মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ। আগামী ১১ মে সার্জিও রামোসদের ব্যক্তিগত অনুশীলন সেশনে আবারও প্রাণ ফিরবে দলটির অনুশীলন মাঠ ভালদেবেবাসে।

[৩] এদিকে বার্সেলোনা এখনো কোনো তারিখ না জানালেও, ফেরার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ফেরার জন্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেখানে, মানা হচ্ছে সামাজিক দূরত্বের নিয়মও। কমানো হয়েছে উপস্থিত খেলোয়াড় ও কোচদের সংখ্যাও। স্বাভাবিক সময়ে যে সকল ‘কমন এরিয়া’ ব্যবহার করত দল, সেসব জায়গাও বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্যে। ব্যায়ামাগার ব্যবহার, খাবার গ্রহণ কিংবা পোশাক পরিবর্তনের মতো কাজগুলো বাড়ি থেকেই করে আসার জন্যে বলা হয়েছে খেলোয়াড়দের।

[৪] অনুশীলনে ফেরার আগে আগামী সপ্তাহে করোনা পরীক্ষার মুখোমুখি হবেন খেলোয়াড়রা। দলগত অনুশীলনে নামার আগে করোনা পরীক্ষায় পাশ করতে হবে সবাইকেই।

[৫] স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, কাজে ফেরার পরিকল্পনা চলছে দলটির। খেলোয়াড়দের সুরক্ষার ব্যাপারে স্প্যানিশ সরকারের দেওয়া সব ধরনের নির্দেশিকা মেনেই কাজ করতে হবে তাদের এবং কোনো প্রকারের স্বাস্থ্য ঝুঁকি নিতে পারবে না। আগামী বুধবার করোনা পরীক্ষার পর নেগেটিভ প্রমাণিত হলে তবেই ফিজিওদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলন সেশন শুরু করতে পারবেন লিওনেল মেসিরা। সামাজিক দূরত্বের নিয়মও কঠোরভাবে পালন করা হবে ক্লাবটিতে।

[৬] তবে পরবর্তী পর্যায়ে একটা ধারা মোটেও পছন্দ হয়নি ক্লাবটির কিছু খেলোয়াড়ের। মার্কাকে জানিয়েছে ক্লাবের একটি সূত্র। প্রথম পর্যায়ে ব্যক্তিগত অনুশীলনের পরের পর্যায়ে ছোটো ছোটো দল করে অনুশীলন করার কথা আছে। সুরক্ষা নির্দেশিকায় এ সময়ে পরিবারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এটাই চটিয়ে দিয়েছে ক্লাবের খেলোয়াড়দের একটি অংশকে। - স্প্যানিশ দৈনিক মার্কা

  • সর্বশেষ