শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি অনুদান নেবে না হাটহাজারী ও তার অনুসারী মাদ্রাসাগুলো

ইসমাঈল আযহার: [২] দেশের সর্ববৃহৎ ও প্রাচীন এই কওমি মাদ্রাসা শুক্রবার সন্ধ্যায় তাদের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে। হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমাদ শফী এই মাদ্রাসার প্রিন্সিপাল।

[৩] তারা বলছেন, কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও স্বকীয়তা সর্বজনবিদিত। কওমি মাদ্রাসা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং দারুল উলূম দেওবন্দের আদর্শ, মূলনীতিতে মুসলিম জনসাধারণের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ইলমে ওহীর শিক্ষাকেন্দ্র।

[৪] তাই জামিয়া দারুল উলূম হাটহাজারী ও তার অনুসারী মাদ্রাসাগুলো সরকার প্রদানকৃত অনুদান গ্রহণ করবে না। যদি কোনও কওমি মাদ্রাসা এই অনুদানের বিষয়ে সংশয় ও সন্দেহের মধ্যে না থাকে।

[৫] তারা আরও বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বিষয়ে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত গেজেটের ২ এর ১ নং ধারা এবং ২ এর (ঙ) এর ধারা অনুযায়ী কোন কওমি মা্‌রাসা সরকারি অনুদান গ্রহণ করতে পারে না।

[৬] কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) কর্তৃপক্ষ আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। সূত্র: আওয়ার ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়