শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয় : জয়নুল আবদিন ফারুক

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সরকার এখন বিদেশি ঋণের উপরে আর নির্ভর করতে পারবে না। কারণ ইউরোপ-আমেরিকার মতো দেশে ভাইরাসে লাখ লাখ লোক মারা যাচ্ছে।

[৩] তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বে যে অর্থনৈতিক দুর্যোগ দেখা দেবে এটা একজন রাজনৈতিক কর্মী না সামান্য একজন রিকশাচালক বুঝতে পারে। একজন রিক্সাচালক জানে তার রিক্সা চলাচল বন্ধ হয়ে গেলে অর্থনৈতিক ভাবে পুঙ্গ হয়ে যাবে।

[৪] জয়নুল আবদিন বলেন, এ কারণে দুইটা দিক আপনাকে বিবেচনা করতে হবে। এক. মানুষকে বাঁচাতে হবে, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুই. ভবিষ্যৎ অর্থনৈতিক ব্যবস্থা কি উপায়ে পুনরুদ্ধার করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর এটা করতে হবে সরকারকে।

[৫] বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন তিন মাসের খাদ্য মজুদ আছে। অর্থমন্ত্রী বলবেন অর্থনৈতিক অবস্থা নিয়ে। এটা আসলে একার দায়িত্ব না। সমগ্র বিশ্বের একই অবস্থা। রাজনৈতিক কারণে বিরোধিতা করে বিরোধী কথা বলে লাভ নাই। যৌথ উদ্যোগ নিয়ে সবাইকে একই মন-মানসিকতা নিয়ে এটার প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

[৬] তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকারের আরও কঠোর হওয়া দরকার এ কারণেই করোনার সংক্রমণ যাতে না ছড়ায়। এছাড়া সরকারকে ঠিক রাখতে হবে যারা দিনমজুর দিন আনে দিন খায়, শ্রমিক এদের ভবিষ্যৎ কি হবে।
[৭] বৃহস্পতিবার প্রতিক্রিয়ায় সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ একথা বলেন।

  • সর্বশেষ