শিরোনাম
◈ পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল ◈ আ.লীগ আমলে অনিয়ম ও অস্বচ্ছতায় নিয়োগপ্রাপ্ত ২২ হাজার পুলিশ ঝুঁকিতে  ◈ 'হরমুজে শান্তি ফিরে না আসা পর্যন্ত ইরা‌নের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে' ◈ শতাধিক কারখানা বন্ধ, তবু সরকারি নীতিতে আসছে নতুন বিনিয়োগ ◈ কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক বাড়ানোর হুমকি ◈ কেন দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা? ◈ জাহাজের আড়ালে চোরাই তেলের সিন্ডিকেট, মাদকের বিনিময়ে চলছে বাণিজ্য ◈ আর্জেন্টিনা-স্পেন ফাইনাল: টিকিটের দামেই নতুন ইতিহাস ◈ লেবারের নেতৃত্বে অ্যান্ডি বার্নহাম, প্রথম ভাষণেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ ◈ নদীর পানি বাড়ছে, উত্তরাঞ্চল ও সিলেটে বন্যা নিয়ে সতর্কতা

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৪, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনা নিয়ে আলোচনা 

খুররম জামান: [২] সোমবার উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উজবেকিস্তান এয়ারওয়েজের চেয়ারম্যান সুখরাট সাভকাতোভিচ এর মধ্যে একটি বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। 

[৩] এসময় উজবেকিস্তান এয়ারওয়েজের ডেপুটি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

[৩.১] রাষ্ট্রদূত ড. ইসলাম দু'দেশের মধ্যকার ব্যবসায়িক, বিনিয়োগ সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। 

[৪] উজবেকিস্তানের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনে বাংলাদেশের জনগণের আগ্রহের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত । 

[৪.১] রাষ্ট্রদূত বলেন, সরাসরি ফ্লাইট পরিচালনা দু'দেশের পর্যটন ও সংস্কৃতিক সহযোগিতাকে বিকশিত করার পাশাপাশি দু'দেশের জনগণের মধ্যকার বিরাজমান বন্ধুত্ব ও বোঝাপোড়াকেও আরও গভীর ও শক্তিশালী করবে। 

[৫] চেয়ারম্যান সুখরাট সাভকাতোভিচ ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার তাৎপর্য ও যৌক্তিকতার বিষয়ে রাষ্ট্রদূতের মতামতকে সমর্থন করেন। উজবেক এয়ারওয়েজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তাকে অবহিত করেন। 

[৫.১] ঢাকা-তাসখন্দ রুটে উজবেক এয়ারলাইনস চালুর বিষয়ে বিদ্যমান চ্যালেঞ্জ নিরসনে তিনি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়