শিরোনাম
◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি ◈ ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার নায়িকা ববির কথিত স্বামী ◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও)

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৪ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। 

এরপর আজ বিকেলে সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এই সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।


এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে রং-তুলির আচড়ে সৌন্দর্যবর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সমগ্র স্মৃতিসৌধ প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিংসহ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, স্মৃতিসৌধের বেদি, লেক এলাকা, সবুজ চত্বর ও প্রবেশপথ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় তল্লাশি, নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়