শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৪, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

রিয়াদ হাসান: [২] হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৃত্যুতে। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৩] সোমবার (২০ মে) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি তুষারাবৃত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে।

[৪] তিনি বলেন, ইব্রাহিম রাইসি’র মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক। ভ্রাতৃপ্রতিম দেশটির এই দুঃখের দিনে আল্লাহ তা’আলা যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দান করেন।

[৫] মির্জা ফখরুল বলেন, আমি ইরানের রাষ্ট্রপতিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তা’আলা ইরানের জনগণ এবং প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন। পাশাপাশি যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের আশু সুস্থতা কামনা করছি। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়