শিরোনাম
◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ ◈ সুপার এল নিনোয় সত্যিই কি মারা যাবে সাড়ে ৪ লাখ মানুষ? ঝুঁকিতে কোন দেশগুলো  ◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের শরীরে করোনা শনাক্ত

ইয়াসিন আরাফাত : [২]  বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের একটি ভিডিও মিটিং সম্প্রচার করে দেশটির সরকারি টেলিভিশন রসিয়া-২৪ । সেখানেই মিশুস্তিন জানান, তিনি করোনা আক্রান্ত।ব্লুমবার্গ

[৩] প্রতিবেদনে জানা গেছে, রিপোর্ট পজিটিভ আসার পরেই হোম-আইসোলেশনে যান প্রধানমন্ত্রী। নিজের দায়িত্ব থেকেও সাময়িক ভাবে সরে দাঁড়িয়েছেন তিনি। আপাতত তার পরিবর্তে রাশিয়ার ফাস্র্ট ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রে বেলউসভ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

[৪] প্রধানমন্ত্রীর করোনার সংক্রমণ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মিশুস্তিনের যা হয়েছে, যে কারও সঙ্গেই তা হতে পারে। হাসপাতাল থেকে মিশুস্তিনকে ফোন করতে বলেন পুতিন। যদিও, রাশিয়ার প্রধানমন্ত্রী এখনও হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

[৫] গত জানুয়ারি থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে রয়েছেন ৫৪ বছর বয়সি মিখাইল মিশুস্তিন। কোভিড-১৯ এর বিরুদ্ধে রাশিয়া যে লড়াই চালিয়ে যাচ্ছে, তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন তিনি।

  • সর্বশেষ