শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃষ্টি আরও বাড়তে পারে

ডেস্ক রিপোর্ট : [২] সাগরে নিম্নচাপের পূর্বাভাস পাওয়া গেছে। পাঁচ দিন ধরে চলা বৃষ্টি নতুন গতি পেয়ে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

[৩] আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ভেতরের জলীয় বাষ্প মেঘ হয়ে আকাশে উড়ে গিয়ে বৃষ্টি হয়ে ঝরেছে। বঙ্গোপসাগরের অদূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে উৎপন্ন হওয়া একদল মেঘ বাংলাদেশের উপকূলের দিকে আসছে।

[৪] আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বাংলাদেশের উপকূলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আজ বুধবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে।

[৫] নিম্নচাপটি আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসতে পারে। এর প্রভাব বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

[৬] আবহাওয়া অফিস বলছে, দেশের অন্যত্র মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে যে বৃষ্টিপাত হচ্ছে, তা আরও চার থেকে পাঁচ দিন বাড়তে পারে।

বৈশ্বিক আবহাওয়াবিষয়ক সংস্থা আকু ওয়েদার বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া নিম্নচাপটির কারণে চলতি বছরের প্রথম একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে।

[৭] আকু ওয়েদারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ৫ মের মধ্যে এর প্রভাব থাকবে। ২ মের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়েছে ‘আম্ফান’।

[৮] আবহাওয়াবিদেরা মনে করছেন, আপাতত নিম্নচাপটির মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম। তবে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়