শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যায়ক্রমে দ্রুত সব কারখানা চালু হবে, গ্রামের শ্রমিকদের আসতে নিষেধ করলেন বিকেএমইএ

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভারে ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে রোবার থেকে সীমিত আকারে পোশাক কারখানা খোলা হয়েছে। তবে পরিস্থিতির উন্নতির না হওয়া পর্যন্ত শ্রমিকদের গ্রাম থেকে না আসার কথা বলেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।

[৩] সোমবার রাতে এক ভিডিও বার্তায় সংগঠনটির প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম এ কথা জানান।

[৪] তবে কোনো কোনো কারখানার মালিকের পক্ষ থেকে সব শ্রমিকদের আসার জন্য বলা হয়েছে। এতে করে চাকরি রক্ষার জন্য গ্রাম থেকে শ্রমিকরা পায়ে হেঁটে চলে আসার খবার পাওয়া গেছে।

[৫] এর আগেও ৫ এপ্রিল পায়ে হেঁটে আসা শ্রমিকদের ঢল দেখা গিয়েছিলো। সে সময়ে সকল পরিবহন বন্ধ থাকায় তারা পায়ে হেঁটে, ভ্যান রিকশায় চেপে, লঞ্চ ফেরিতে নদী পার হয়ে, শেষ অবধি ট্রাকে চেপে ঢাকা ও এর আশপাশে আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে ফিরে আসে। সেই সময় পোশাক খাত সমালোচনার মুখে পরে।

[৬] বিকেএমইএর সহসভাপতি বলেন, গার্মেন্টস ফ্যাক্টরি পর্যায়ক্রমে খুললেও এ মুহূর্তে দূর দূরান্ত থেকে শ্রমিক ভাই বোনদের কর্মস্থলে না ফেরার জন্য অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যবিধিগুলো যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা গ্রহণ করেছি।

[৭] তিনি বলেন, জীবন জীবিকার সন্ধানে আমাদের নামতে হবে। করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে যাওয়া অর্থনীতির চাকাকে আবারও সচল করতে হবে। এ অবস্থায় স্বাস্থ্যসুরক্ষা মেনে রোববার থেকে নিটওয়ার সেক্টরের নীটিং, ডায়িং ও স্যাম্পল ইউনিট খুলে দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল বিকেএমইএর পক্ষ থেকে। ২ মে থেকে গার্মেন্টস শাখাও খোলার পরামর্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়