শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ৫দিন বয়সী শিশু নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] ঠাকুরগাঁওয়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘনায় ৫দিন বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিটিসি) এর সামনে এক ঘাতক ট্রাকের ধাক্কায় মারা যায় শিশুটি। শিশুটির বাবার নাম হাফিজুল ও মায়ের নাম তাসলিমা বেগম। তাদের বাড়ী সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা গ্রামে। এটি ছিলো তাদের দ্বিতীয় সন্তান(ছেলে)। হাফিজুল পেশায় দিনমজুর।

[৩] পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, গত ২২ এপ্রিল শহরের রহমান ক্লিনিকে একটি পুত্র সন্তানের জন্ম দেয় তাসলিমা বেগম। আজ ৫ দিনের মাথায় ক্লিনিক থেকে শিশুটিকে নিয়ে তার বাবার বাড়ী সালন্দর ইউনিয়নে বিলপাড়া গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে একটি ট্রাক তাদের বহনকৃত অটোটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশুটি। পরে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। হাসপাতালে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু শিশুটির বাবা অত্যন্ত গরীব হওয়ায় বিভিন্নজনের কাছে চাঁদা তুলে এ্যাম্বুলেন্স ভাড়া করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে ঘন্টা দুয়েক দেরী হয়ে যায়। পরে রংপুরে যাওয়ার পথেই শিশুটি মারা যায়। এ ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

[৩] সড়ক দূর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ঘাতক ট্রাকটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

[৪] উল্লেখ্য, এর আগে এ দম্পতির এক সন্তান গর্ভেই মারা যায়। পরে অপারেশন করে সেই মৃত সন্তানকে বের করা হয়।

  • সর্বশেষ