শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হামিমকে দেখে কাছে ডেকে গাড়ির দরজা খুলে খোঁজ নিলেন তারেক রহমান (ভিডিও)

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের খোঁজ নিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হামিমের সাক্ষাতের একটি ভিডিও দেখা যায়।

হামিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তারেক রহমান দূর থেকে হামিমকে দেখে নিজে দরজা খুলে তাকে কাছে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন।

ভিডিওটির ক্যাপশন ও কমেন্টে অনুভূতি প্রকাশ করে হামিম লেখেন, ‘আমি গর্বিত প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই। তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তারেক রহমানের এমন আন্তরিক আচরণের প্রশংসা করেন এবং হামিমের প্রতি শুভকামনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়