শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশসহ ৯ নারী শাসিত দেশ কোভিড-১৯ পরিস্থিতি সফল ব্যবস্থাপনা করছে

সিরাজুল ইসলাম: [২] অপর দেশগুলো হলো জার্মানি, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, তাইওয়ান ও আইসল্যান্ড [৩] সততা, দক্ষতা, দ্রুততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তারা সফল হচ্ছেন। ফোর্বস ম্যাগাজিন, সিএনএন, ওয়ার্ল্ডোমিটারসহ দেশের গণমাধ্যম, আঞ্চলিক গণমাধ্যমে বিভিন্ন পর্যালোচনা ভিত্তি করে আমরা এই ধারণা স্পস্টত পাই। মূলত: তুলনা হচ্ছে অনেকগুলো পুরুষ শাসিত দেশের সঙ্গে নারী শাসিত দেশের কোভিড-১৯ পরিস্থিতি ব্যবস্থাপনায় বিভিন্ন দুর্বলতা পর্যালোচনা করে।

[৪] বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পর্যন্ত ৪ হাজার ১৮৬ শনাক্ত; ১২৭ জন মৃত ও সুস্থ হয়েছে ১০৮ জন।

[৫] ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেন। ৮ হাজার ৭৩ শনাক্ত, মৃত ৩৮৪ ও সুস্থ হয়েছে ৫ হাজার ৮৭ জন।

[৬] ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। শনাক্ত ৪, ২৮৪ ও মারা গেছে ১৪৯ জন।

[৭] জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। ১ লাখ ৫০,৭২৯ শনাক্ত, মৃত ৫৩১৫ এবং সুস্থ হয়েছে এক লাখ ৩ হাজার ৩০০ জন।

[৮] আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসডোটি। শনাক্ত ১৭৮৫, মৃত ১০ এবং সুস্থ হয়েছে ১৪৬২ জন।

[৯] নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যার্ডেন। শনাক্ত ১৪৫১, মৃত ১৬ এবং সুস্থ হয়েছে ১০৬০ জন।

[১০] নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। শনাক্ত ৭৩৩৩, মৃত ১৮৯ জন।

[১১] তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। শনাক্ত ৪২৭, মৃত ৬ এবং সুস্থ হয়েছে ২৫৩ জন।

নোট: দেশগুলোর ক্রম সাজানো হয়েছে নামের বানানের ইংরেজি বর্ণের ক্রম অনুসারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়