শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ফলন ভাল হলেও শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না পাকা ধান

তৌহিদুর রহমান : [২] জেলার নাসিরনগরের ধরন্তি হাওর, শাপলা বিল, লইস্কা বিলসহ চারিদিকে হাজার হাজার একর জমিতে সোনালী ফসলের আভা।

[৩] করোনার প্রভাবে ব্যাপকভাবে শ্রমিক সংকট দেখা দিয়েছে জেলায়। অন্য জেলা থেকে ধান কাটার শ্রমিক আসতে পারছে না।

[৪] কৃষকরা বলছেন, কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়েই ধান ঘরে তুলতে কোনোরকমে কাজ করছেন। ফলে মাঠের ধান মাঠেই নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে ইতোমধ্যে কয়েকটি এলাকায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

[৫] কৃষক রহমত আলী ও আমির হোসেন বলেন, জমির কাছে এসে পাকা ধান দেখে বুকটা হাহাকার করছে। কীভাবে ফসল ঘরে তুলব- বুঝতে পারছিন না। পরিবারের সদস্যদের নিয়ে কোনোরকমে ধান কাটা চালিয়ে যাচ্ছি।

[৬] কৃষি বিভাগ জানায়, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় ১ লাখ ১০ হাজার ৮শ ৮৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৩২ হাজার হেক্টর হাওড়ের ফসল রয়েছে। জমির ধান থেকে ৪ লাখ ৪৩ হাজার ৮শ ১০ মেট্রিক টন চাল উৎপাদন হবে। যার বাজার মূল্য প্রায় ১৬শ কোটি টাকা।

[৭] জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, মো. রবিউল হক মজুমদার বলেন, দুর্যোগময় পরিস্থিতি কৃষকের জন্য আসলেই বড় চ্যালেঞ্জ। শ্রমিক সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের কথা জানানো হয়েছে। সম্পাদনা : মুরাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়