শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি ◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবা শরিফ ও মদিনায় স্বল্প পরিসরে আদায় করা হবে জুমার নামাজ

ইয়াসিন আরাফাত : [২] করোনাভাইরাসের কারণে সৌদি আরবসহ বিশ্বব্যাপী অনেক দেশেই মসজিদে ৫ ওয়াক্তের জামায়াতে নামাজ ও জুমার নামাজ সাময়িক বন্ধ রয়েছে। তবে সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিচ্ছন্নতাকর্মী ও মুয়াজ্জিনদের অংশগ্রহণে স্বল্প পরিসরে জুমার নামাজ আদায় করা হবে বলে জানিয়েছে হারামাইন কর্তৃপক্ষ। আরব নিউজ

[৩] হারামাইন কর্তৃপক্ষ ১৭ এপ্রিল (২৪ শাবান) শুক্রবার এ দুই পবিত্র মসজিদে জুমা আদায়ের জন্য আলাদা আলাদা খতিব নির্বাচন করেছেন। নির্বাচিত খতিবদয়ের মধ্যে মক্কার মসজিদে হারামে খুতবা প্রদান ও নামাজ পড়াবেন : শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়ায়ক্বিলি। মদিনার মসজিদে নববিতে খুতবা প্রদান ও নামাজ পড়াবেন : শায়খ ড. আব্দুল মুহসিন আল-কাসিম। মহামারি করোনার প্রাদুর্ভাবের এ পরিস্থিতিতে হারামাইন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সম্মানিত মুয়াজ্জিন ও ইমামগণ ব্যাপক নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আলজাজিরা

[৪] এছাড়া পবিত্র নগরী মক্কা মুকাররমার কাবা শরিফ ও মদিনা মুনাওয়ারার মসজিদে নববিতে ১৫ মিনিটের মধ্যে খুতবা ও জুমা আদায়ের ব্যাপারে সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। এ দুই পবিত্র মসজিদের জামাআতে স্থানীয়দের অংশগ্রহণেও রয়েছে নিষেধাজ্ঞা। গালফ নিউজ

[৫] করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে সৌদি আরবে করোনার প্রকোপ বাড়লেও মক্কা-মদিনা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। গত কিছুদিন ধরে মক্কা-মদিনায়ও বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা। সৌদি আরবে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৮০ জন। ৯৯০ জন সুস্থ হলেও ইতিমধ্যে ৮৩ জন মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়