শিরোনাম
◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি ◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও) ◈ ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ◈ লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ তীব্র তাপপ্রবাহে বিলিয়ন ডলারের ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে: বিশ্বব্যাংক

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারিতে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি নেই বিএনপির

শাহানুজ্জামান টিটু : [২] এখন রাজনীতি করার সময় না। এখন মানুষকে বাঁচানো এবং তাদের পাশে দাঁড়ানোর সময়। দেশের জনপ্রিয় দল হিসেবে বিএনপি তাই করছে। করোনা ভয়াবহ অবস্থার মধ্যে সারাদেশে নেতাকর্মীদের সঙ্গে যোগযোগ রাখা হচ্ছে। বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের সঙ্গে মোবাইলে, স্কাইপি ও ভিডিও কনফারেন্স করে নির্দেশনা দেয়া হচ্ছে, কোথায় কোনটা আগে করা উচিত। এভাবেই বিএনপির নেতাকর্মী সামাজিকভাবে সক্রিয় রয়েছেন। এমন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর।

[৩] দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, একটা রাজনৈতিক দলকে সব সময় আন্দোলন সংগ্রাম করতে এটা হতে হবে কেন? আমি মনে করি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গুণগত কিছু পরিবর্তন জরুরী। ধ্যান ধারনার পরিবর্তন দরকার। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দূর্যোগকালিন সময়ে বিএনপি জনগণের পাশে দাঁড়াবে এটাই হওয়ার কথা। এজন্য যখন যা প্রয়োজন তখন তা করা হচ্ছে।

[৪] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা দলীয়ভাবেও সারাদেশে সাধ্যমতো জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বসে নেই। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ,শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের ৮৪টি বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজ হাসপাতালের ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরকে জন্য পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এখন রাজনীতি করার সময় নয়। এখন দলীয় স্বার্থের উর্ধে উঠে মানুষের সহায়তায় হাত বাড়ানোর সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়