শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণের একমাস পর একদিনেই দেশে শনাক্ত অর্ধশতাধিক

মাজহারুল ইসলাম : [২] গত ৮ মার্চ দেশে প্রথম এ ভাইরাসে আক্রান্ত ৩ রোগী শনাক্ত হয়। এর এক মাস পর গতকাল শনাক্ত হয়েছে ৫৪ জন। যা এখন পর্যন্ত একদিনে আক্রান্ত সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতীয় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর নিয়মিত যৌথ সংবাদ সম্মেলনে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

[৩] দেশে এ নিয়ে মোট রোগী শনাক্ত হলো ২১৮ জন, আর মোট মৃতের সংখ্যা ২০ জন। কিন্তু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। গতকাল নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ২১ জন। এদের মধ্যে একজন ঢাকায়, বাকিরা ঢাকার বাইরের।

[৪] রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা নিয়মিত ব্রিফিংয়ে গতকাল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মোট সংগৃহিত ৯৮৮টি নমুনার মধ্যে ৯৮১টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ৫১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৫] জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ৬০ বছরের বেশি বয়স ১০ জন রয়েছেন।

  • সর্বশেষ