শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে দল পাওয়ার লোভে ভারতীয়দের স্লেজিং করেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : [২] স্লেজিং করার কারণে ‘আগলি অজি’ তকমা পেয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। মাঠের ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে লড়াই তো চলতই, লড়াইয়ে শামিল হত খেলোয়াড়দের শরীরী ভাষাও। কিন্তু সেই অস্ট্রেলীয়রা এখন হুট করে কেন আগের চড়া মেজাজ ও শরীরী ভাষা প্রদর্শন করছে না? এর অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

[৩] অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক মনে করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো মূল্যায়ন পাওয়ার জন্য ভারতীয়দের খুশি রাখার চেষ্টা করেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। আর এ কারণেই দ্বিপাক্ষিক লড়াইয়ে মাঠে ভারতীয়দের তারা অতিরিক্ত সমীহ করে চলেন!

[৪] আইপিএলের প্রতি কেন এমন মোহ তাও জানিয়েছেন ক্লার্ক। ক্লার্ক বলেন, ভারত অর্থনৈতিক দিক থেকে কতটা শক্তিশালী সেটা সবাই জানে। হোক সেটা আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএল। আমার মনে হয় শুধু অস্ট্রেলিয়াই না, সময়ের সাথে বদলে গেছে অন্যান্য দলও। কোহলি বা ভারতের অন্য খেলোয়াড়দের স্লেজিং করতে সবাই ভয় পায়।

[৫] ক্লার্ক মনে করেন, এই মানসিকতা থেকেই অস্ট্রেলিয়া হারিয়েছে স্লেজিংয়ের চিরায়ত অভ্যাস, যার কারণে দলটি একসময় বেশ আলোচিত ছিল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ানরা জানে, আইপিএলে খেলবে তারা। তাই আগে থেকেই ঠিক করে রাখে- আমি কোহলিকে স্লেজিং করব না। তাহলে ৬ সপ্তাহে ১ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়