শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে দলবদলের জল্পনা, হার্দিক পা‌ন্ডিয়া‌কে নিয়ে কেকেআরের আশায় জল ঢেলে দিলো মুম্বই! 

স্পোর্টস ডেস্ক : হার্দিক পাণ্ড্য কি মুম্বই ইন্ডিয়ান্সেই থাকবেন? না কি পরের মরসুমের আগে দলবদল করবেন? এই জল্পনা চলছেই। তার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করল মুম্বই ইন্ডিয়ান্স। তাতে জল্পনার মোড় অন্য দিকে ঘুরে গিয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স সমাজমাধ্যমে হার্দিকের কয়েকটি ছবি দিয়েছে। ক্যাপশনে লেখা, ‘মেমো: মেক ইট এইচপি কোডেড।’ ঠিক কী কারণে এই ক্যাপশন দেওয়া হয়েছে তা স্পষ্ট না হলেও হার্দিকের ছবি দেখে মনে হচ্ছে, এটি কোনও ঘড়ির বিজ্ঞাপন। হার্দিকের নাম ও উপাধির দু’টি অক্ষর নিয়ে ‘এইচপি’ করা হয়েছে।

এই ছবি দেওয়ার পরেই মুম্বইয়ের সমর্থকদের একটি অংশ খুব খুশি। তাঁদের দাবি, মুম্বই বুঝিয়ে দিয়েছে, হার্দিককে দল ছাড়বে না। তাঁর উপরেই ভরসা করছে দল। আগামী মওসুমেও হার্দিকের নেতৃত্বে খেলবে মুম্বই। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স বা হার্দিক নিজে কিছু বলেননি।

হার্দিককে নিতে সবচেয়ে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক প্রয়োজন তাদের। কয়েক দিন আগে কেকেআরও হার্দিককে নিয়ে একটি পোস্ট করেছিল।

আপাতত বেঙ্গালুরুতে উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) রয়েছেন হার্দিক। সেখানেই রয়েছেন কেকেআরের ক্রিকেটার বরুণ চক্রবর্তীও। জিমে বরুণের ঘাম ঝরানোর একটি ভিডিও পোস্ট করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, ভার তুলছেন বরুণ। কয়েক সেকেন্ড পর তাঁর পিছনে গিয়ে দাঁড়ান হার্দিক। তিনি বরুণকে নকল করেন। তার পর সেখান থেকে চলে যান।

এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে কেকেআর লিখেছে, একটু অপেক্ষা করুন’। এই পোস্ট থেকে ইঙ্গিত, হার্দিককে নেওয়ার ব্যাপারে হয়তো অনেকটাই এগিয়ে গিয়েছে কলকাতার দল। হার্দিক কেকেআরের এলে বরুণ তাঁরই সতীর্থ হবেন। সেই কারণেই কি হার্দিক বরুণের সঙ্গে মজা করেন তাঁরা? সেই জল্পনা আরও বাড়িয়ে দিল মুম্বই।

  • সর্বশেষ