শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও 

স্পোর্টস ডেস্ক : ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এরপর থেকেই নাজমুল হোসেন শান্তর দল ভাসছে প্রশংসায়। এবার সেই দলে যোগ দিলেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দন অশ্বিন। বিশেষ করে অধিনায়ক শান্ততে মুগ্ধ হয়েছেন তিনি।

টেস্ট জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। তাদের অবদান অস্বীকার করছেন না অশ্বিনও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু এই জয় নয়, বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের পেছনে শান্তর অবদানকে তুলে ধরলেন অশ্বিন। -- ডেইলি ক্রিকেট

তিনি বলেন, ‘আমি তার (নাজমুল হোসেন শান্ত) অধিনায়কত্বে মুগ্ধ হয়ে গেছি। তিনি বোলারদের যেভাবে ব্যবহার করলেন, নিজের ব্যাট হাতে অবদান রাখলেন এবং আক্রমণাত্মক ভঙ্গিমায় খেললেন- এক কথায় অসাধারণ। নাথান লায়নকে সুবিধা করতেই দেননি। বাংলাদেশের জন্য এই জয় অনেক বড়।

ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের পেসাররা। বিশেষ করে প্রথম ইনিংসে হাসান মাহমুদরা ছিলেন দুর্দান্ত। অজিদের দশ উইকেট তিন পেসার মিলে তুলে নেন।

পেসারদের প্রশংসা করে অশ্বিন বলেন, ‘এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে তাদের ফাস্ট বোলিং আক্রমণ যেভাবে বল করেছে, তা বাংলাদেশের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। তাসকিন দারুণ জায়গায় বল করেছেন।’

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম। তার প্রশংসা করে অশ্বিন বলেন, ‘এই টেস্টে বাংলাদেশের ভালো দিক ছিল তাদের ব্যাটিং। তানজিদ হাসান তামিম পুরো আধিপত্য বজায় রেখে ব্যাট করেছেন। শান্তর ব্যাটিংও ছিল চমৎকার। আর নিচের দিকে মেহেদীও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্যি বলতে তারা অজিদের কোনো সুযোগই দেয়নি।

  • সর্বশেষ