শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতির কারণে সংসদ ভবনে সরকারি দলের সাবেক সংসদ সদস্য হোসনে আরার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়নি

মনিরুল ইসলাম : [২] করোনা পরিস্থিতির কারণে জাতীয় সংসদ ভবনে সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদের জানাজা হয়নি।

[৩] জনসমাগম এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। সাবেক ওই এমপি’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

[৪] হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মারা যান হোসনে আরা ওয়াহিদ। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের জীবনসঙ্গী ছিলেন। পেশাগত জীবনে পাথফাইন্ডার নামের একটি আন্তর্জাতিক এনজিওতে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, মৌলভীবাজার প্রেস ক্লাবসহ অনেক সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছেন।

  • সর্বশেষ