শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্ঘটনা থেকে বাঁচলো মেসির প্লেন

ডেস্ক রিপোর্ট : [২] লিওনেল মেসির ব্যক্তিগত প্লেনের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণ করতে হয়েছে। শুক্রবার সকালে বেলজিয়ামের ব্রাসেলস শহরের জাভানটেম বিমানবন্দরে এই ঘটনা ঘটে। প্লেনে মেসি ছিলেন কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

[৩] ব্রিটিশ গণমাধ্যম মিরর অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্লেনটি অবতরণ করে। ৯০ মিনিট পর সেটি আবার আকাশে ওড়ে।

বছর দুই আগে ১৩ মিলিয়ন ইউরো দিয়ে প্লেনটি কেনেন মেসি।

[৪] মেসির ব্যক্তিগত বিষয় বিধায় ঘটনাটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ।

[৫] করোনাভাইরাসে সব টুর্নামেন্ট বন্ধ হওয়ায় মেসি নিজের বাড়িতে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে এর আগে জানানো হয়েছে। স্পেনে তিনি রাজকীয় বাড়ি কিনেছেন। আর্জেন্টিনায় না গিয়ে সেখানেই অধিকাংশ সময় পার করেন।বাংলা

  • সর্বশেষ