শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অকারণে অভিযোগ করায় ইউএসএস থিওডোর রুজভেল্টের ক্যাপ্টেন ক্রোজিয়ারকে বরখাস্ত

রাশিদ রিয়াজ : [২] মার্কিন নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী থমাস মোডলি জানান, ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে তার আস্থার ঘাটতির জন্যে। তিনি চেইন অব কমান্ডের বাইরে তার চিঠির তথ্য পাঠিয়েছেন। মার্কিন নৌবাহিনী করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং এ ব্যাপারে অবজ্ঞা করা ক্যাপ্টেন ক্রোজিয়ারের উচিত হয়নি। পেন্টাগনের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি আরো জানান, ক্যাপ্টেন ক্রোজিয়ারকে গোপন চিঠি ফাঁস করার জন্য বরখাস্ত করা হয় নি। সিএনএন

[৩] ক্যাপ্টেন ক্রোজিয়ার তার জাহাজে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নৌ সেনাদের সরিয়ে নেয়ার কথা জানান। বলেছিলেন, তা না হলে ৫ হাজার সেনা মারা যাবে। আরটি

[৪] ক্রোজিয়ার জানিয়েছিলেন, এরইমধ্যে বেশ কয়েকজন সেনার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তার এই বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়। তিনি এও জানান, জাহাজে পর্যাপ্ত পরিমাণে কোয়ারেন্টিন এবং আইসোলেশনের সুবিধা নেই। স্পুটনিক

[৫] কিন্তু মোডলি বলেন, ক্যাপ্টেন ক্রোজিয়ারের চিঠি এমন ধারণার জন্ম দিয়েছে যে নৌবাহিনী কোনো কাজ করছে না যা সত্যি নয়। তবে সে সেনাদের নিরাপদ রাখতেই এ চিঠি দিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়