শিরোনাম
◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বরের কারণে রিমান্ডের মাঝপথেই কারাগারে পাপিয়া

আব্দুল্লাহ মামুন: [২] করোনাভাইরাসের প্রকোপে দ্বিতীয় দফায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে আপাতত আর জিজ্ঞাসাবাদ করছে না র‌্যাব।

[৩] র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফি উল্লাহ বুলবুল বলেন, রিমান্ডের তৃতীয় দিন থেকেই তার জ্বর ছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে। আমরা এরপর তাকে কারাগারে ফেরত পাঠিয়েছি।

[৪] ঢাকার মুখ্য মহানগর আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান জানিয়েছেন, কয়েকদিন আগে র‌্যাবের পক্ষ থেকে পাপিয়াকে কারাগারে পাঠানোর আবেদন করা করা হয়েছিল। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। গত ২০ মার্চ আদালত থেকে কারাগারে পাঠানোর আদেশ আসে। পরে তাকে কাশিমপুরের কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

  • সর্বশেষ