শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী, করোনা আক্রান্তের আশঙ্কা

নিউজ ডেস্ক : [২] বিশ্ব মহামারি করোনা ভাইরাস ইসরাইলেও হানা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আক্রান্তের আশঙ্কা করা হচ্ছে। ইত্তেফাক/জেডএইচ

[৩] কারণ হিসেবে বলা হচ্ছে, বেঞ্জামিন নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

[৪] স্থানীয় সংবাদমাধ্যম দ্যা জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা পৃথক থাকবে। তবে আশা করা হচ্ছে নেতানিয়াহু করোনা ভাইরাসের সংস্পর্শে আসেননি।

[৫] এদিকে ইসরাইলি চ্যানেল টুয়েলভ সোমবার সকালে জানিয়েছিলো, নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচের করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় প্রধানমন্ত্রীকে এক সপ্তাহের জন্য আইসোলেশন করা হবে।
এরপর নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, নেতানিয়াহু আইসোলেশন করার কোনও প্রয়োজন নেই। কারণ তিনি পালুচের সঙ্গে সাক্ষাত করেননি। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগও হয়নি। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, করোনা ভাইরাস নিয়ে পরবর্তী কী করা উচিত তা নিয়ে তারা পর্যালোচনা করছেন।

[৬] প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সমন্বয় করে চলছেন। তিনি স্বাস্থ্য সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলি কঠোরভাবে মেনে চলছেন। বেশিরভাগ কাজ বাড়ি থেকে ভিডিওর মাধ্যমে করে চলছেন।

[৭] ইসরাইলের নীল ও সাদা দলের নেতা বেনি গ্যান্টজ ও গবি আশকানাজির মতে, নেতানিয়াহু যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাকে ও তার স্টাফদের কোয়ারেন্টাইনে রাখতে হবে।

[৮] এদিকে ইসরাইলে এই ভাইরাসে এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। আর আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়