শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণখোলায় বখাটের হামলায় যুবলীগ নেতা আহত

নইন আবু নাঈম, শরণখোলা প্রতিনিধি: [২] ভারতে থাকা লোক দেশে আনতে নিষেধ করায় বখাটেদের হামলায় শরণখোলার এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রোববার সকালে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৩ ] আহতের পরিবার জানায়,উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা মৃত: মজিদ খানের ছেলে ও খোন্তাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক খান (৫০), করোনাভাইরাস প্রতিরোধে এ মুহুর্তে ভারত থেকে দেশে লোক আনতে নিষেধ করলে একই গ্রামের বাসিন্দা মামুন হাওলাদার (৩০), ইলিয়াছ হাওলাদার (৩৯), লোকমান মৃধা (৪৮), সোহরাপ তালুকদার (৫৫), হাফিজা বেগম (২৫) ও তাদের সহযোগী সোহাগ মৃধা (২৭), ফারুক সেপাই (৫০), সহ ১২/১৫জন বখাটে একজোট হয়ে রাজ্জাকের উপর হামলা চালায় ।

[৪] ওই সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনেরা ।

[৫] এ ঘটনায় আহতের ভাই শাহবাজ খান বাদি হয়ে ১২ জনের বিরুদ্বে শরণখোলা থানায় একটি অভিযোগ দাখিল করেন।
[৬] হাসপাতালে চিকিৎসাধীন রাজ্জাক বলেন , হামলাকারীরা ভারতে লোক পাচারকারী। করোনা ভাইরাসের কারনে দেশে লোক আনতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করেছেন।

[৭] অভিযুক্তদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও ঢাকাস্থ আনোয়ার গ্রুপের কর্মকর্তা মোঃ মামুন অর-রশিদ হাওলাদার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সকল স্থানে সব ধরনের জমায়েত সরকারি ভাবে নিষেধ থাকলে ও তা উপেক্ষা করে ওই যুবলীগ নেতা ক্ষমতার অপ-ব্যাবহার করে এলাকায় শালিস বৈঠক করায় স্থানীয়দের সাথে রাজ্জাকের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এখন অহেতুক গ্রাম বাসীদের ফাঁসাতে গুজব রটাচ্ছেন রাজ্জাক ।

[৮] তবে,কোন প্রকার যাচাই-বাচাই ছাড়াই মামলা রেকর্ডের বিষয়টি পুলিশের পেশাদার আচারনের পরিপহ্নী বলে তিনি মন্তব্য করেন ওই কর্মকর্তা ।

[৯] শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল-সাঈদ জানান, আহত ভাইয়ের অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। এখন অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিরপরাধ কোন ব্যক্তি যাতে হয়রানি শিকার না হন সে দিকে নজর রাখা হবে । সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়