শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের বিস্তার রোধে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা

হিলি প্রতিনিধি: [২] এছাড়া ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থায় আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] বিজিবি সদস্যদের সীমান্তে নিয়মিত টহল দিচ্ছেন। সীমান্তে বিজিবি পোস্টগুলোতে রাতে আলোর ব্যবস্থা বাড়ানো হয়েছে।

[৪] জয়পুরহাট-২০ বিজিবির উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আবু নাঈম খন্দকার রাইজিংবিডিকে জানান, করোনাভাইরাস নিয়ে ভারত থেকে কেউ যেন অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারে সেই জন্য সীমান্তে বিজিবি সদস্যদের বাড়তি সতর্কাবস্থায় রাখা হয়েছে।

[৫] ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে রাতে টহলের ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ