শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে ৩য় দিনের লকডাউনে ক্রেতা শূণ্য বাজার , কর্মহীন হয়ে পড়েছে বিপুল সংখ্যক শ্রমজীবি মানুষ

তপু সরকার, শেরপুর প্রতিনিধি: [২] সরকারি নির্দেশনায় শেরপুরে করোনা ভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩য় দিনের মত শহর ও গ্রামাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুধু মাত্র কাঁচাবাজার, ওষুধের দোকান ও নিত্যপণ্যের কিছু দোকান খোলা থাকলে ক্রেতা শূণ্য বাজার।

[৩] কাঁচাবাজার ও নিত্য ভোগ্য পন্যের দোকান খোলা রাখার অনুমতি থাকলেও ক্রেতা শূন্য শেরপুরের সবচেয়ে বড় পাইকারী কাচাঁ বাজার ফেরী ঘাটের ব্রিজের পার্শ্বে ছবিটি তোলা ।এদিকে পন্যের গাড়ি ও অন্যান্য যানবাহনে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে না । গণ পরিবহন বন্ধ থাকায় ফাঁকা হয়ে পড়েছে রাস্তা-ঘাট। শহর ও গ্রামের রাস্তায় দু’একটি করে রিকসা, অটোরিকসা দেখা গেলেও ভাড়া পাচ্ছেন না চালকরা। এ অবস্থায় বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষজন। ২৮ মাচ্র্ দুপুরে দেখা যায় শেরপুরে রেড ক্রিসেন্ট থেকে ছেলেরা রাস্তায় দাড়িয়ে গাড়ী ও প্যাছেন্জারের গায়েঁ জিবানু নাশক স্প্রে করছে ।

[৪] শুক্রবার সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় এই কার্যক্রম পরিচালনা করা হয় । ঔষুধের দোকান ও কাঁচা বাজার গুলোতে নিদিষ্ট দুরত্ব বজায় রেখে গোল দাগ দিয়ে ক্রেতাদের দাঁড়ানোর জন্য মার্ক করে দেন ।বিভিন্ন ওষদের দোকানের সামনে রাখা হয়েছে জিবানু নাশক স্প্রে । শহরের অলিগলিতে করা হয়েছে বসানো হয়েছে হাত ধুয়ার ব্যাসিন ।

[৫] জেলা ও উপজেলায় বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করে দোকানপাট, যান চলাচল বন্ধ রাখাসহ সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।আর এ নির্দেশনা কার্যকর করতে পুলিশ প্রশাসন,পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, র্যা ব ।শনিবার বেলা ১২ টার সময় শেরপুরের বলাইয়ের চর পাইকার তলা বাজারে গেলে দেখা যায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী সে বাজারে মাইক নিয়ে দোকান পাট বন্ধ ও মানুষ সচেতনা মূলক বক্তব্য রাখছেন ।

[৬] বড় দুখঃজনক হলেও দেশের ক্রান্তিকাল সময়ে সেখানের এক ইভাটায় শ্রমিকরা কাজ করছে ।
শেরপুর পৌর শহরের চাপাতলীর রিকসা চালক সোহাগ মিয়া জানান, একদিন রিকসা নিয়ে বের না হলে খাবার জোটে না। তাই রিকসা নিয়ে সকাল থেকে শহরে ঘুরছি। শহরে বা রাস্তায় লোকজন নাই তাই ভাড়াও নাই। আয় রোজগার করতে না পারলে খাবার জুটবে না।

[৭] এব্যাপারে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ আল মামুন স্যারের সাথে কথা হল হয় । তিনি আমাদের সময় ডট.কম কে জানান , শেরপুরের মান্যবর জেলা প্রশাসক আনার কলি মাহবুব একটি নির্দেশনা দিয়েছেন এবং সরকারী বরাদ্ধ কৃত ইতিমধ্যে একটি চিঠি পেয়েছেন । এবং কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের তালিকা করার নির্দেশনা ও পেয়েছি । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়