শিরোনাম
◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার কালে হালকা কথা-২

আফসান চৌধুরী : বন্যার পানিতে হাবুডুবু ১৯৫৬ সালে ঢাকায় বন্যা হয় ও আমরা তখন টিকাটুলিতে থাকতাম মনে পড়ে বাবা নৌকাতে চড়ে অফিস যেতো সদরঘাটে ও এক মামা-ইদু মামা- ড্রেনের স্বচ্ছ পানিতে বারান্দায় বসে মাছ ধরতো ও মামারা, পড়শীরা আসতো পানি ঠেলে খবর নিতে, গল্প করতে। একদিন এক মামা জুতা খুলে বসে কথা বলছে মা-বাবার সঙ্গে, কাজের লোক বাজারে যাবে আর আমি কী কারণে জানি না ভাবলাম জুতাকে লাথি মেরে বন্যার পানিতে ফেলতে হবে কেন ভাবলাম বলতে পারবো না। জুতায় দিলাম লাথি, গেলো জলে ও দ্বিতীয়টায় দিলাম লাথি মিসÑ আর আমি জুতার বদলে বন্যার পানিতে হাবুডুবু খেতে লাগলাম। সবাই পানিতে লাফ দিয়ে নেমে বালক উদ্ধার করলো, জুতার পাটিটাও আমাকে শুকানোর পর কিন্তু কারও বকার সাধ জাগেনি, এতো হাসছিলো সবাই। একদিন বন্যার পানি চলে গেলো আর আমি প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ মামার কাঁধে চেপে গোটা পাড়া ঘুরলাম ও পানি শেষ ভ্রমণ শুরু। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়