শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরেক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

ডেস্ক রিপোর্ট  : [২] রাজধানীর বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে হাসপাতালটির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে ওই হাসপাতালের দুজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

[৩] খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর এক বাসিন্দা গত শনিবার ওই হাসপাতালে মারা যান। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনটি হাসপাতাল ঘুরে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৭ মার্চ। যেদিন তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়, সেদিনই দিবাগত রাতে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত হওয়ার বিষয়টি জানার পর থেকেই সংশ্লিষ্ট চিকিৎসকেরা কোয়ারেন্টিনে যান।

[৪] এর আগে গত রোববার ওই হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়। এরপর একই হাসপাতালের দ্বিতীয় চিকিৎসকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা আজ জানা গেল।

[৫] এই চিকিৎসকের মেয়ে ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার ডায়াবেটিস আক্রান্ত বাবা করোনাভাইনাসে আক্রান্ত হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়