শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের তেলাঙ্গানায় লকডাউনের শর্ত ভঙ্গ করলে সরাসরি গুলির নির্দেশ

মশিউর অর্ণব: [২] বুধবার এ নির্দেশ দেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এনডিটিভি, ইন্ডিয়া টাইমস

[৩] তেলেঙ্গানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পর্যন্ত সেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ এবং করোনা আক্রান্ত সন্দেহে আরও ১১৪ জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

[৪] লকডাউনের শর্ত যারা মানছেন না, তাদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ ও সরকারকে সহযোগিতা না করলে তেলেঙ্গানাতে সেনা মোনায়েন করা হবে।

[৫] সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কঠোরভাবে কারফিউ পালন করার কথাও জানান তিনি।

[৬] প্রসঙ্গত, বুধবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়