শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবহেলায় ইতালি এখন লাশের ওপরে দাঁড়িয়ে তাদের মতন করুণ পরিণতি যেন আমাদের না হয়

পীর হাবিবুর রহমান: করোনার মৃত্যু মর্মান্তিক। পিতা-পুত্র, মা-সন্তান, প্রেমিক প্রেমিকা, স্বামী-স্ত্রী, কেউ কাউকে আক্রান্ত হলে স্পর্শ দূরে থাক কাছেও যাবে না। মারা গেলে গোসল দূরে থাক জানাজা দূরে থাক, কবরেও নামাতে পারবে না। ভয়ঙ্কর করোনায় চীন আক্রান্ত হওয়ার পর তিনমাস সময় ছিলো। বাংলাদেশ প্রতিরোধ গড়তে পারেনি,সচেতনও হয়নি। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন আমরা সক্ষম, আক্রান্ত হবার পর দেখা গেলো প্রতিরোধের কোনো ব্যবস্থাই নেয়া হয়নি।

চিকিৎসক টেকনিলজিলজিস্ট নার্সদের সুরক্ষিত করে কোয়ারেন্টাইন, আইসোলেশন সেন্টার, ল্যাব কিছুই না। মানুষের সেবা দেবে কি চিকিৎসকদেরই মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। একদল মন্ত্রীর কথাবার্তায় মানুষ কতোটা বিরক্ত তাও তারা জানে না। নিজেদের ব্যর্থতা ঢাকতে কেবল প্রবাসীদের দোষ, সঠিক চিত্র ও প্রতিরোধের কিছুই নেই। তাদের বরখাস্ত করে প্রধানমন্ত্রীকে কোয়ারেন্টাইনে থেকেই কঠোর সিদ্ধান্ত ঘোষণা করার সময়। এখন দ্রুত কার্যকর প্রতিরোধ দরকার। অবহেলায় ইতালি এখন লাশের ওপরে দাঁড়িয়ে, ইতালির মতন করুণ পরিণতি যেন না হয় আমাদের। ফেসবুক থেকে

  • সর্বশেষ