শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি নির্দেশ অমান্য করে মেয়ের বিয়ে দিলেন সিভিল সার্জন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :[২] সারাদেশের মানুষ যখন করোনার ভয়ে ভীত-সন্তস্ত্র, ঠিক সেই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মো. শাহ আলম ঘটা করে দিলেন নিজের চিকিৎসক মেয়ের বিয়ে।
শুক্রবার জেলা শহরের ফারুকী পার্ক সংলগ্ন জেলার সরকারি কর্মকর্তাদের ডরমেটরিতে থাকা নিজের সরকারি বাসভবনে এ বিয়ের আয়োজন করেন সিভিল সার্জন।
[৩] জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর-চাপুইর গ্রামের বাসিন্দা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মঈনুল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে সিভিল সার্জন শাহ আলমের মেয়ে দন্ত চিকিৎসক শাননিন আলম মম'র বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের অনুষ্ঠানে যোগ দেন- চিকিৎসক, বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, হাসপাতালের কয়েকজন কর্মচারী ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন শাহ আলম বলেন, এক মাস আগেই বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। বৃহস্পতিবার মেয়ের গায়ে হলুদ ছিল। এখন আমি বাবা হয়ে কীভাবে মেয়ের বিয়ে বন্ধ করে দেই? কোনো আয়োজন ছাড়াই স্বল্প পরিসরে বিয়ে হচ্ছে।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ নেব। করোনা ভাইরাসের জন্য জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের নির্দেশনা রয়েছে। কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়