শিরোনাম
◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে পেয়াজ ভর্তি ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

মঈন উদ্দীন : [২] রাজশাহীর পুঠিয়ায় পেয়াজভর্তি ট্রাক থেকে ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৫ মঙ্গলবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শিবনগর গ্রামের হুমায়ুন আলীর ছেলে সাহালাল (৩২), একই থানার আজগুবি গ্রামের ফারুক হোসেনের ছেলে রাজু মিয়া (২৩) ও একই গ্রামের শেষ মাহমুদের ছেলে ওমর ফারুক (৩০)।
[৩] র‌্যাব জানা, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পেয়াজ ভর্তি ট্রাক থেকে ৩০২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ী ওমর ফারুক, রাজু মিয়া ও শাহলালকে আটক করে। এ সময় ১৩৬৭০ কেজি পেঁয়াজ, ১ টি ট্রাক ও নগদ সাড়ে ৪ হাজার টাকা জন্দ করা হয়। আসামীগণদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ