শিরোনাম
◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয়

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষেধাজ্ঞা অমান্য করে জিমে শাহিদ, নোটিশ পাঠাল মিউনিসিপ্যাল করপোরেশন

মুসফিরাহ হাবীব: [২] করোনাভাইরাস নিয়ে আতঙ্কের এ সময়ে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা শাহিদ কপূরের বিরুদ্ধে। করোনা সংক্রমণ এড়াতে বি-টাউনের বেশিরভাগ তারকাই যখন কোয়ারেন্টিনে, তখন শাহিদকে দেখা গেছে মুম্বাইয়ের এক জিমে যেতে। তার সঙ্গে ছিলেন স্ত্রী মীরা রাজপুতও।

[৩] করোনার কারণে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমএউ)ইতোমধ্যেই মুম্বাইয়ের সব জিম বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। সেই নির্দেশ অমান্য করার অভিযোগে জিম কর্তৃপক্ষ এবং শাহিদ কাপূরকে নোটিস পাঠিয়েছে বিএমএউ। শুধু তাই নয়, বান্দ্রা এলাকার সেই জিম সিলও করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা ও জনসাধারণের সুরক্ষাকে ঝুঁকিতে ফেলার কারণে শাহিদ কপূর ও জিমের মালিককে কড়া ভাষায় তিরস্কারও করা হয়েছে বিএমএউ-এর নোটিসে।

[৪] জিমের মালিক যুধিষ্ঠির জয়সিংহ অবশ্য বলছেন, ‘‘সেদিন জিম সম্পূর্ণ বন্ধ ছিল। কয়েকজন বন্ধু মিলে জিমে আড্ডা চলছিল।’’ শাহিদের প্রসঙ্গে তিনি বললেন,‘‘চন্ডীগড়ে শুটিং চলকালীন শাহিদ আহত হয়েছিলেন, কষ্ট পাচ্ছিলেন তিনি। তাই শাহিদ আমার কাছে কয়েকটা ওয়ার্ক-আউট করার সরঞ্জাম চেয়েছিলেন। আমি কেবল তাকে সেগুলো ঠিকভাবে ব্যবহারের উপায়টি দেখিয়ে দিচ্ছিলাম।’’

গত ১৪ই মার্চ করোনা আতঙ্কে ছবি ‘জার্সি’-র শুটিং বাতিল করেছেন শাহিদ। সেই সঙ্গে তিনি ভক্তদের এ কঠিন পরিস্থিতিতে সাবধানতা বজায় রাখা এবং সুস্থ থাকার কথাও বলেছিলেন। কিন্তু পরমূহুর্তেই শাহিদের জিমে যাওয়ার পদক্ষেপ নিয়ে কড়া সমালোচনা চলছে নেটদুনিয়ায়।

  • সর্বশেষ