শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সতর্কতায় মুম্বাইয়ে বাতিল সমস্ত নাটক ও সিনেমার শ্যুটিং

বাংলাদেশ প্রতিদিন : [২] চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। তাই করোনা নিয়ে কড়া সতর্কতা। আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা ও টিভি ধারাবাহিকের শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের মুম্বাইয়ের ফিল্ম এবং টেলিভিশন সংগঠন।

[৩] সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

[৪] ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসর অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার এই সংগঠনগুলোর পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত সমস্তরকম শ্যুটিং বাতিল করা হয়েছে।

[৫] তবে ৩১ মার্চ এর পর সমস্ত সিনেমা ও ধারাবাহিকগুলোর শ্যুটিং আবারও শুরু হবে কিনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে যে ধারাবাহিকগুলোর আগাম শ্যুটিং হয়ে থাকবে বা রয়েছে সেগুলোরই আগামী পর্ব দেখতে পাবেন দর্শকরা। অথবা পুরনো পর্বগুলোরই পুনঃসম্প্রচার হবে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কলকাতায় বাংলা ধারাবাহিক ও সিনেমাগুলোর শ্যুটিং বাতিলের কোনো খবর মেলেনি। সূত্র: জিনিউজ।

  • সর্বশেষ