শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চট্টগ্রামের সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাতকানিয়া প্রতিননিধি: উপজেলার বাংলাবাজার ডিলার পাড়া এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মোঃ ইসমাইল হোসেন প্রকাশ কালু (৪২)। আসামি সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া আল-আমিন পাড়ার মৃত জহির আহমেদের ছেলে। থানা সূত্রে জানা যায়, শনিবার(১৪ মার্চ) সকালে সাতকানিয়া থানার ওসি শফিউল করিমের নেতৃত্বে একটি দল ছদ্মবেশে বাংলাবাজার ডিলার পাড়া এলাকায় অভিযান চালিয়ে কালুকে গ্রেফতার করে।নএএসআই জহিরুল ইসলাম জানান, সিআর- ৪৩৩/১৫ একটি মাদক মামলায় ২০১৯ সালের কালুর বিরুদ্ধে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাতকানিয়া থানার ওসি শফিউল করিম বলেন, পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানার পলাতক আসামি ইয়াবা ব্যবসায়ী কালুকে এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এদিক কালুকে গ্রেপ্তার করায় এলাকাবাসী আনন্দিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়