শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ জনকে দায়ী করে ব্যবসায়ীর আত্মহত্যা

বেলায়েত হোসেন, কেরানীগঞ্জঃ [২] কেরানীগঞ্জে চিরকুট লিখে আমিরুল ইসলাম (৫২) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকার নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান জানান, বেলা ১১টার দিকে বাড়ির একটি ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেন আমিরুল। খবর পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখানে একটি চিরকুট পাওয়া যায়। এতে আমিরুলের মৃত্যুর জন্য চারজনকে দায়ী করা হয়েছে। এছাড়া, পারিবারিক কলহের বেশকিছু বিষয়ও সেখানে লেখা রয়েছে। তিনি আরও জানান, পেশায় ব্যবসায়ী আমিরুলের দু’টি বাড়ি রয়েছে। একটি রাজধানী ঢাকায় ও অপরটি দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকায়। ঢাকার বাড়িটি তিনি স্ত্রীর নামে লিখে দিয়েছেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ার কথাও লেখা আছে চিরকুটে। পুলিশের দাবি, পারিবারিক কলহের কারণে হতাশা থেকে আমিরুলের এই আত্মহত্যা। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ। পোষ্ট মর্টেম শেষে লাশটি তার আত্নীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যায় কারো প্ররোচনার সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়